টেকনাফ পৌরসভার গাজাঁ সম্রাজ্ঞী রাজু ওরফে রাজুনি গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

পিকলু দত্ত,টেকনাফ : টেকনাফ পৌর এলাকায় কাউন্সিলর ও স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে পেশাদার মাদক বিক্রেতা গাজাঁ সম্রাজ্ঞী রাজু ওরফে রাজুনিকে গ্রেফতার করেছে।
২৮ নভেম্বর সকাল ৯ টায় টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর ও স্থানীয় জনসাধারণের সহায়তায় টেকনাফ মডেল থানা পুলিশ এস,আই সাব্বির কে,কে পাডায় অভিযান চালিয়ে স্থানীয় মাদক ও গাঁজা বিক্রেতা রাজুনি অভিযান টের পেয়ে হাতে থাকা গাঁজার পুটলিসহ পালাতে গেলে পুলিশ ও এলাকাবাসী হাতেনাতে ধরে উক্ত পুটলি খুলে দেড় কেজি গাজাঁ উদ্ধার। কাউন্সিলর বাহাদুর বলেন, এই মাদকের অভিশাপে পুরো
টেকনাফবাসী প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। পুরো টেকনাফের জনপ্রতিনিধি ও সচেতনমহল সব অপবাদ মাথায় নিয়ে হলেও এসবের বিরুদ্ধে সোচ্চার হলেই টেকনাফ একদিন মাদকমুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মোস্তাক আহমদ,সব্বির(সপু) মির কাশেম,শুক্কুর প্রমুখ।