মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় দাম্পত্য কলহের জেরধরে তালাকপ্রাপ্ত স্ত্রী গংয়ের হামলায় স্বামীসহ সাধারণ মানুষের কাঁকড়া ফিশিংয়ে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
জানা যায়, ১৮ জানুয়ারী দুপুর সাড়ে ১২টায় হ্নীলা মুসলিম পাড়ার দুদু মিয়ার পুত্র মাদক কারবারী ও বিভিন্ন মামলার আসামী ফায়সাল প্রকাশ কালু , দুদু মিয়া, দুদু মিয়ার মেয়ে দুই সন্তানের জননী জমিলার নেতৃত্বে একটি স্বশস্ত্র গ্রæপ মৌলভী বাজারের আবুল কাশেমের পুত্র আব্দুল আমিন,জকির আহমদের পুত্র দেলোয়ার হোছন, সোনা আলীর পুত্র আলী আহমদের মালিকানাধীন রুস্তম আলী ভোলা মার্কেটের কাঁকড়া ফিশিংয়ে ভাংচুর ও হামলা চালিয়ে ৬টি চেয়ার, ১টি সুকেস, ২টি বালতি, ২টি মিটার , ২টি টোল ভাংচুর ও ৩০টি ঝুঁড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে। এসময় ক্যাশে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার ফরিদুল আলমকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে। হামলাকারী পক্ষ উৎশৃংখল হওয়ায় তিনি থানা পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন।
এই ব্যাপারে অভিযুক্ত ফায়সাল বলেন,এই ধরনের ঘটনা বা হামলার ব্যাপারে আমি কিছুই জানিনা। তবে আমার বোন জমিলা ও বোন জামাই আলী আহমদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছে।
উল্লেখ্য, মৌলভী বাজার উত্তর পাড়ার আলী আহমদ ও জমিলা দম্পতির বিগত ৮ বছরের সংসারে দুই মেয়ে-ছেলের জন্ম হয়। স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী বিভিন্ন সমিতি হতে নামে-বেনামে কিস্তি নিয়ে মাদক চোরাচালানে জড়িয়ে পড়ে। বাঁধা দেওয়ার পরও স্বাভাবিক জীবনে ফেরাতে না পারায় নোটারী পাবলিকের মাধ্যমে তালাকনামা প্রদান করেন। এরই সুত্রধরে জমিলা নারী আদালতে একটি মামলা দায়ের করে। আদালত উক্ত মামলাটি খারিজ করে দেন। এরপর আবারো থানায় অভিযোগ দিলে বিচারের মাধ্যমে ক্ষতিপূরণ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এতে মহিলা রাজি না হওয়ায় বিষয়টি দোদুল্যমান অবস্থায় রয়ে যায়। আর সন্তানদের ভরন-পোষণের জন্য মাসিক দুই হাজার টাকা নির্ধারণ করে। এতে মহিলা স্বামীকে প্রাণে মারা অথবা জেলবাস করানোর উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী ভাই ফায়সাল প্রকাশ কালু ডাকাতের ইন্দনে এই ধরনের ঘটনার আশ্রয় নিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছে। উক্ত ফায়সাল (MCEY) কক্সবাজার এর টেকনাফ থানার এফ আই আর নং-০২, তারিখ- ০১ ডিসে, ২০১৩; জি আর নং-৬১০, তারিখ- ০১ ডিসে, ২০১৩; সময়- ধারা- ৪(১)/৫ আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, (FC9A) কক্সবাজার এর টেকনাফ থানার এফ আই আর নং-০৮, তারিখ- ১১ অক্টো, ২০০৮ ; জি আর নং-২৮৬,তারিখ- ১১ অক্টো, ২০০৮; সময়-ধারা- ১৪৩/৪৪৭/ ৪৪৮/৩২৩/ ৩২৪/৩০৭ /৩৫৪/৩৭৯ পেনাল কোড-১৮৬০; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, (DAAT) কক্সবাজার এর টেকনাফ থানার এফ আই আর নং-২০, তারিখ- ১২ ডিসে, ২০১২; জি আর নং-৭৪২/১২ (টেকনাফ), তারিখ- ২০ডিসে, ২০১২; সময়-ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; এই মামলায় সে অভিযোগ পত্রে অভিযুক্ত (তদন্তে প্রাপ্ত), (FEAE) কক্সবাজার এর টেকনাফ থানার এফ আই আর নং-১৬, তারিখ- ২২ নভে, ২০০৮; জি আর নং-৩২৩, তারিখ- ২২ নভে, ২০০৮; সময়- ধারা- ৩৯৪ পেনাল কোড-১৮৬০; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী।
