হ্নীলায় বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা বাসষ্টেশনে পর্যটক,পেশাজীবী ও সাধারণ মানুষের জন্য রুচিশীল খাবার সরবরাহের প্রতিশ্রæতি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিসমিল্লাহ এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৩ মার্চ বিকাল ৫টায় উপজেলার হ্নীলা বাসষ্টেশনের পূর্বপার্শ্বে হাজী দিলদার আহমদ মেম্বার মার্কেটে চৌরঙ্গি বেকারীর মালিক শাহাবুদ্দিনের পুত্র মোঃ হাসানের সুব্যবস্থাপনায় বিসমিল্লাহ এন্ড রেস্টুরেন্টের আনুষ্ঠানিক ফিতা কেটে শুভ উদ্বোধন করেন হ্নীলা ইউপির সাবেক মেম্বার আবু বক্কর, হাজী দিলদার আহমদ, আলী আহমদ, হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোছন, সহসভাপতি বাহাদুর শাহ তপু, মোঃ আলম, সুমন পাল, অর্থ সম্পাদক আব্বাস উদ্দিন, হাফেজ আহমদ, ক্রীড়া সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,মোঃ ইউছুপ প্রমুখ। এই হোটেলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই হোটেলে ভাত,তরকারী ছাড়াও উন্নতমানের নাস্তা সামগ্রী বিক্রি করা হবে। লোকজন আশা করেন এই হোটেল রুচিশীল মানুষের চাহিদা পূরণে সক্ষম হবে বলে প্রোপাইটর মোঃ হাসান জানান।