টেকনাফে যুব মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৬ সাংবাদিক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিনিধি ।
কক্সবাজারের টেকনাফে প্রথম বারের মতো যুব মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন ছয় সাংবাদিক। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে
টেকনাফ শেড কার্যালয়ে শেড ও একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

জলবায়ু পরিবর্তনের সংকট, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিষয়ে নির্বাচিত ৬ সাংবাদিককে তাদের প্রতিবেদনের জন্য এই ফেলোশিপ অ্যাওয়ার্ড সম্মাননা দেওয়া হয়।

অনুষ্টানে শেডের এইচ.আর. ম্যানাজার মুহাম্মদ ইসমাইল, প্রজেক্ট কোঅর্ডিনেটর বদিউল আলম, ইন্সপাইরেটর নাদিরা খানম তুলি, ফাইনান্স অফিসার সামিনা জাহান রাজিয়া, প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান, ফ্যাসিলিটেটর তাসলিম উদ্দীনসহ ইয়ুথ কর্মীরা উপস্থিত ছিলেন।

‘সাংবাদিকদের নিয়ে প্রথম বারের শেডের-এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে প্রধান অতিথি চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক নিয়মেই আসবে। তবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যাতে এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়। এজন্য জনসচেতনতা সৃষ্টি দরকার। আর এ কাজটি ভাল করতে পারেন গণমাধ্যম কর্মীরা। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দুর্যোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রজেক্ট কোঅর্ডিনেটর বদিউল আলম জানান, তিন সদস্যের জ্যুরিবোর্ড প্রতিবেদন যাচাই বাছাই করে অ্যাওয়ার্ড প্রদান করেন। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে সমকালের আবদুর রহমান (প্রথম) বাংলাদেশ প্রতিদিনের আবদুস সালাম (দ্বিতীয়), কালেরকন্ঠের জাকারিয়া আলফাজ (তৃতীয়), বিডিনিউজের জসিম মাহামুদ, কক্সবাজার বার্তার রহমত উল্লাহ, ও যায়যায়দিনের আরফাত সানি কে বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড ও পুরস্কার প্রদান করা হয়।

জুরিবোর্ডে ছিলেন শেডের ডেপুটি পরিচালক আব্দুল মান্নান, শওকত আলম ও সিনিয়র সাংবাদিক টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।