হ্নীলায় বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ,টেকনাফ : উখিয়া-টেকনাফে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কারণে কর্মহীন ও বেকার হয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা ও নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় সরকার প্রদত্ত বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি বদি।
গত ২৮ মার্চ সকাল সাড়ে ৯টায় টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা ও নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় ১৮শ পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে একসভা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি সচিব মোঃ নুরুল হুদার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ¦ আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, মেম্বার ফরিদুল আলম, নুরুল হুদা, জামাল হোছন, জামাল উদ্দিন, বশির আহমদ, মহিলা মেম্বার মর্জিনা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুর রহমান বদি বলেন,গত বছরের ২৫ আগষ্টের পর হতে লক্ষ লক্ষ রোহিঙ্গা এদেশে প্রবেশ করে। স্থানীয় দরিদ্র-অসহায় জনসাধারণের বিরাট একটি অংশ বেকার হয়ে পড়ে। আমি সংসদে এসব মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করলে তিনি উখিয়া-টেকনাফের অসহায়-দরিদ্র মানুষের জন্য দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা ও নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় বিশেষ ভিজিএফ প্রকল্প চালু করেন। আমি স্বশরীরে উপস্থিত হয়ে আপনাদের জন্য প্রেরিত শেখ হাসিনার বিশেষ উপহারের ২০ কেজি চাল বিতরণ কার্য্যক্রমের শুভ উদ্বোধন করতে এসেছি।
আমি আশাকরি আগামী জাতীয় নির্বাচনে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিপূল ভোটে বিজয়ী করে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দিবেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে দরিদ্র জনসাধারণের মধ্যে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।