হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
জানা যায়, ৭জুন দুপুর পৌনে ২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের মেরিন ড্রাইভ রোডের বিচ পয়েন্ট মোড় হতে পরিত্যক্ত সী-কিং চিংড়ী প্রকল্প লিঃ এর পশ্চিম পাশের্^ পাঁকা রাস্তার উপর অভিযানে যায়। এসময় মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বটতলী বাজারের কচুবনিয়ার মৃত জুম্মুল হকের পুত্র মহিউদ্দিন (১৯) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশী করে ৫হাজার ৯শ ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
