ফরিদুল আলম : হ্নীলায় বসত-বাড়ির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪সন্তানের জনকের মৃত্যু ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে দাফনের অনুমতি দিয়েছে।
৪ আগষ্ঠ রাতের প্রথম প্রহর সাড়ে ১২টারদিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালী পশ্চিম স্কুল পাড়াস্থ নতুন পাড়ায় আমির হোছনের পুত্র নুর মোহাম্মদ (৩০) হঠাৎ আতংকিত হয়ে পালানোর সময় বাড়ির বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রæত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি ৩ছেলে ও ১মেয়ের জনক ছিল।
এই দূঘর্টনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই সাব্বির আহমদ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় নিহত ব্যক্তির স্বজনদের কোন অভিযোগ না থাকা এবং আবেদনের প্রেক্ষিতে দাফনের অনুমতি চাওয়া হয়। তখন উর্ধ্বতন মহলের অনুমতি স্বাপেক্ষে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা জানান।
এদিকে বিকালের দিকে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে দাফনের প্রস্তুতি চলছে। ###
