নিজস্ব প্রতিবেদক : হ্নীলায় বসত-ভিটা বিরোধের জেরধরে বড় ভাইয়ের পরিবার-পরিজন কর্তৃক ছোট ভাইয়ের শিশু পুত্রকে প্রহারের অভিযোগ উঠেছে।
জানা যায়, ৭ সেপ্টম্বর বিকাল ৫টারদিকে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আব্দুস সবুরের পুত্র রোশান উদ্দিন (১২) বাড়ির পাশের রাস্তায় নমার্বেল খেলার সময় কোন কারণ ছাড়াই মালয়েশিয়া প্রবাসী আব্দুল হাকিমের ছেলে মোঃ শাহীন (১৭) মারধর করে আহত অবস্থায় ফেলে রাখে। এর প্রতিকার চেয়ে শাহীনের মা সাবেকুন নাহারকে সালিশ দিয়ে বিচার না করে উল্টো তেলে-বেগুনে জ¦লে উঠে স্বদল-বলে আব্দুন সবুরের বাড়িতে গিয়ে হামলার চেষ্টা চালায। তখন প্রতিবেশী মহিলারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ।
এই ব্যাপারে আহত শিশুর পিতা আব্দুস সবুর জানান, মূলত আমার পৈত্রিক বসত-ভিটা জবর-দখল করে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে আমার ছেলের উপর বার বার হামলার ঘটনা ঘটাচ্ছে। যা স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানায় বিচারাধীন ছিল। তাই বার বার এই ধরনের ঘটনার প্রতিকার চেয়ে টেকনাফ মডেল থানায় হামলাকারী মা,মেয়ে ও ছেলেকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যা থানার এসআই নেজাম উদ্দিনের নিকট তদন্তাধীন রয়েছে। সে এলাকার শিশুদের উপর এই ধরনের ঘটনা কঠোর হাতে দমনের জন্য আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। ###
