আনোয়ার স্যার আর নেই : আগামীকাল বাদ জুমা জানাযা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সাইফুল ইসলাম :
টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আনোয়ার কামাল আর নেই। (ইন্নালিল্লাহি….রাজেউন)। বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) রাত সোয়া ৮টার দিকে তিনি টেকনাফ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

তিনি টেকনাফ পৌরসভার কুলাল পাড়া গ্রামের বাসিন্দা মরহুম মৌলানা ওজির আলীর ৪র্থ পুত্র ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মাস্টার আবুল কালামের ছোট ভাই।

তিনি ২০১৩ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন। অবসরকালীন সময়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি প্যারালাইজড হয়ে পড়েন এবং চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ্যবস্তায় বৃহস্পতিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪মেয়ে, ২ ছেলে নাতী-নাতনী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পৌরসভা ঈদগাহ ময়দান মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তিনি বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পূর্বে দীর্ঘদিন টেকনাফ মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। বামিজ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে তিনি অবসরে যান।