মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় বসত-বাড়ির সৃষ্ট গর্তের পানিতে ডুবে এক কন্যা শিশুর করুণ মৃত্যু ঘটেছে। জানা যায়, ২৯ আগষ্ট সকাল ১০টায় উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মইন্যাজুমের ফকির আহমদের মেয়ে হাফসা বেগম (১ বছর ৩ মাস) নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে ঘন্টা খানেক পর বসত-ভিটার ভেতরে সৃষ্ট গর্তের পানিতে তার ভাসমান লাশ দেখতে পেয়ে কান্নাকাটি ও হৈ ছৈ শুরু হয়। উক্ত শিশুর লাশ উদ্ধারের পর বাদে আছর স্থানীয় গোরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল উদ্দিন পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
