হ্নীলায় ফুঁঁটো কালভার্টের কারণে হাজারো মানুষের ভোগান্তি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : হ্নীলায় জন চলাচলের একটি সড়কের কালভার্টের মধ্যে বড় ধরনের ফুঁঁটো হয়ে গর্তের সৃষ্টি হওয়ায় এলাকাবাসীসহ হাজার হাজার মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
সরেজমিনে, হ্নীলা ইউনিয়নের দরগাহ-আলীখালী সড়কের শেষ প্রান্ত টেকনাফ-কক্সবাজার সড়কের মিলনস্থল আলীখালী রাস্তার মাথায় অবস্থিত কালভার্টটির মধ্যখানে ফুঁটো হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তটি ক্রমশ বড় আকার ধারণ করায় যানবাহনে চলাচলকারী মানুষের ভোগান্তি চরমে রয়েছে। গত ১৯সেপ্টেম্বর দুপুরে এনজিও কর্মী বোঝাই একটি মাইক্রোবাস অসাবধানতাবশত এই গর্তে উল্টে যাওয়ার উপক্রম হয়। উপস্থিত লোকজন ও চালকের উপস্থিত বুদ্ধিতে লোকজন রক্ষা পায়।
এই সড়কের পথধরে দক্ষিণ আলীখালী, উত্তর আলীখালী, আলীখালী রোহিঙ্গা বস্তির রোহিঙ্গা এবং কর্মরত এনজিও সংস্থা সমুহের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। ভূক্তভোগী জনসাধারণ এই সড়কের উক্ত কালভার্টটি দ্রুত সংস্কার করার জন্য সড়ক ও জনবিভাগসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।