বার্তা পরিবেশক : হ্নীলায় প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইবেকারে কুতুপালং সাইনিং ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে তেতুঁলিয়া ফুটবল একাদশ জয়ী হয়েছে।

২৪জানুয়ারী সোমবার বিকাল ৪টায় হ্নীলা আলহাজ্ব আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে তেতুঁলিয়া উপজেলা ফুটবল একাদশ এবং কুতুপালং সাইনিং ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে উভয় দলের চমৎকার নৈপূন্যে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলা এগিয়ে চলে। এভাবে চলতে থাকা খেলার প্রথমার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্য বিরতির পর শুরু জওয়া খেলায় উভয় একাদশের খেলোয়াড়েরা চমৎকার খেলেও গোলের দেখা পায়নি। ফলে পুরো খেলার সময় শেষ হওয়ায় প্রধান রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। এরপর খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে তেতুঁলিয়া ফুটবল একাদশ কুতুপালং সাইনিং স্টারকে ৩-২ গোলের ব্যবধানে হারায়। খেলায় প্রধান রেফারি ছিলেন হেলাল উদ্দিন,সহকারী রেফারি বাবুল দত্ত ও জিয়াউল হক এবং ৪র্থ রেফারি মুফিজুর রহমান কানন।

আগামীকাল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের শেষ খেলা নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশ বনান ফুটন্ত গোলাপ রইক্ষ্যং একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।
