বিশেষ প্রতিবেদক : হ্নীলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও পৈত্রিক বসত-ভিটা বিরোধের জেরধরে কথা কাটাকাটি এবং সংঘর্ষে ছোট ভাই এলোপাতাড়ি কূপিয়ে রক্তাক্ত এবং মূমুর্ষ করেছে বড় ভাইকে। বড় ভাই এখন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
জানা যায়, গত ৩জুন রাত সাড়ে ১১টারদিকে উপজেলার হ্নীলা মৌলভী বাজার উত্তর পাড়ায় সোনা আলীর পুত্র ফরিদ আলম এবং তার ছোট ভাই নুর বশরের মধ্যে পারিবারিক ও পৈত্রিক বসত-ভিটা বিরোধ নিয়ে কথা কাটাকাটির সুত্রপাত হয়। এক পর্যায়ে সংঘর্ষ হলে ছোট ভাই নুর বশর ও তার স্ত্রী মিলে বড় ভাই ফরিদ আলমের উপর দা-কিরিচ নিয়ে কূপিয়ে মাথা ও হাত কেটে দেয়। তাদের শোর-চিৎকার শুনে পাশর্^বর্তী লোকজন এসে ফরিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে রক্তাক্ত ফরিদ টেকনাফ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ব্যাপারে রক্তাক্ত ফরিদের স্ত্রী কুলসুমা আক্তার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছে।
উল্লেখ্য, উপরোক্ত বিষয় নিয়ে হামলাকারী নুর বশর প্রায় সময় বড় ভাই ফরিদ ও তার পরিবারের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে। সেই বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যানসহ থানায় অভিযোগ ছিল। এলাকার সচেতনমহল তুচ্ছ বিষয় নিয়ে এই ধরনের নৃশংস ঘটনায় সংশ্লিষ্টদেও আইনের আওতায় আনার দাবী জানিয়েছে। ###
