লেদা এলএমএস ক্যাম্প এপিবিএনের হাতে আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : লেদা ২৪নং এলএমএস ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে।
সুত্র জানায়,৩০ আগষ্ট ভোররাত আড়াই টারদিকে লেদা ২৪নং এলএমএস ক্যাম্পে দায়িত্বরত অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ব্লক-বি এর ৮১নং রোমের বাসিন্দা দিল মোহাম্মদের পুত্র জমিল ওরফে সফি আলম (৪৩) এর বসত-ঘর তল্লাশী করে ৩শ পিস ইয়াবাসহ জমিলকে আটক করে।
১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,ইয়াবাসহ ধৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###