হ্নীলায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৯

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হ্নীলায় এনজিও সংস্থার অনুদানের কার্ডের বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের রক্ষক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৯জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টায় উপজেলার হ্নীলা রাসুলাবাদস্থ আশ্রয়ণ কেন্দ্র এলাকায় দুপুরে জনৈক মোঃ শরীফের পুত্র আব্দুল্লাহ (২২) এবং লাল মিয়ার মেয়ে হালিমা (২৭) এর সাথে সৃষ্ট ঘটনার রহস্য উদঘাটন করতে গিয়েই কথা কাটাকাটির জেরধরে এক পর্যায়ে সংঘর্ষের উপক্রম হলে নুর আলম ওরফে ধলুর পুত্র সাদ্দাম, সরওয়ার, হামিদ, পুতিক্কার পুত্র মোঃ শরীফ, মোঃ শরীফের পুত্র আব্দুল্লাহসহ একটি গ্রæপ দা-কিরিচ, লাঠি-সোটাসহ স্বশস্ত্র হামলা চালিয়ে ফরিদ আলমের পুত্র মোঃ ইদ্রিস (৩৫), ছিদ্দিক আহমদের পুত্র ফরিদ আলম (৪০), আলী জোহার (৩০), লাল মিয়ার স্ত্রী জোহুরা বেগম (৪২), মেয়ে হালিমা (২৮), জান্নাত আরা (২০) শরীরের বিভিন্ন অংশ কেটে রক্তাক্ত এবং গুরুতর আহত করে। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ থানার এসআই সাব্বির রহমান একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে অভিযুক্ত পক্ষের সাদ্দাম জানান,এই সংঘর্ষের ঘটনায় তাদের পক্ষে ৩জন আহত হয়েছে। উভয় পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ###