বিশেষ প্রতিবেদক: হ্নীলা মৌলভী বাজারে তুচ্ছ বিষয়টি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আকস্মিক এই সুত্রপাত কি কেউ নিশ্চিত করতে না পারলেও পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।
একাধিক সুত্র জানায়, ৮ এপ্রিল দুপুরের দিকে হ্নীলা হতে মৌলভীবাজারগামী একটি মোটর সাইকেল এবং কানে হেডফোন লাগানো টমটম চালকের সাথে ধাক্কা খেয়ে সংঘর্ষ থেকে দুই গ্রামবাসীর মধ্যে গুষ্টিগত ডাঙ্গা ছড়িয়ে পড়ে। আরেক পক্ষের দাবী এই টমটম চালক গইন্যার বাপের গুষ্টি। তারা প্রভাব দেখিয়ে বাজার-সওদা করে দোকান মালিককে টাকা দেয়না। আজও ২টি তরমুজ নিয়ে যাওয়ার সময় টাকা না দেওয়ায় টাকা চাইলে জনৈক পেটানের পুত্র টম টম চালক ক্ষুদ্ধ হয়ে আরো কয়েকটি তরমুজ নিয়ে কেটে বিক্রেতার গায়ে মারলে মুলত সংঘর্ষের সুত্রপাত হয়। তখন টমটম চালক পক্ষের লোকজন খবর পেয়ে দা-কিরিচ নিয়ে দলবদ্ধ হয়ে হামলা করতে আসলে মৌলভী বাজারের স্থানীয় লোকজন একতাবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করতে চাইলে দুই গ্রামবাসীর মধ্যে স্মরণকালের ন্যাক্কারজনক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে থানা পুলিশের দল ঘটনাস্থলে গেলে ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কমপক্ষে ২০জনের মতো আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় এক তরমুজ ব্যবসায়ী বকেয়া টাকায় তরমুজ না দেওয়ায় তার ছেলের উপর হামলা থেকে এই জাতীয় ঘটনার সুত্রপাত বলে দাবী করেন। তবে স্থানীয় মেম্বার বেলাল উদ্দিন মোটর সাইকেল আর টমটমের মধ্যে ধাক্কার বিষয় নিয়ে এই ঘটনা বলে দাবী করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, সামান্য বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন। ###
