সেন্টমার্টিনে মাটির ভেতর লুকানো লক্ষ পিস ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে মাটির ভেতরে অভিনব কায়দায় লুকানো লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে।
সুত্র জানায়,২৯ আগষ্ট ভোররাত সাড়ে ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ সেন্টমার্টিন বিসিজি স্টেশনের জওয়ানেরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দক্ষিণ পাড়া সংলগ্ন জঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে মাটিতে গর্ত করে লুকিয়ে রাখা ১লক্ষ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
এলাকার মাদক বিরোধী সুশীল সমাজ মনে করেন, জিরো টলারেন্সনীতি অনুসরণ করে মাদক বিরোধী অভিযান এবং বন্দুকযুদ্ধ অব্যাহত থাকলেও এত বড় মাদকের চালান কারা এনে মাটিতে লুকিয়ে রেখেছে তা তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে। ##