ঘূর্ণিঝড় ‘‘আম্ফান” এর প্রভাবে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ কোস্টগার্ড

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

প্রেস বিজ্ঞপ্তি : গত ২০ মে ২০২০ ঘূর্ণিঝড় ‘‘আম্ফান” বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। উক্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের বিভিন্ন প্রকার ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন কর্মসূচী পালন করছে। ক্ষতিগ্রস্থদের সাহায্যের অংশ হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড তার অধীনস্থ জোনসমূহ কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণ করছে। এ প্রেক্ষিতে অদ্য পূর্ব জোন কর্তৃক চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন পাথরঘাটা ইউনিয়নের ইছানগর ও তৎসংলগ্ন এলাকায় ৪০০ প্যাকেট খাদ্যসামগ্রী(৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম লবণ ও ৪০০ মিলি তরল দুধ) এবং ৪০০ প্যাকেট ঈদ উপহার বিতরণ(২ প্যাকেট সাধারণ সেমাই, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি চিনি ও ২৫০ গ্রাম গুড়ো দুধ) বিতরণ করা হয়। এসময় বিসিজি বেইস চট্টগ্রামের অধিনায়ক কমান্ডার এম শরিফুল হক খান, (জি), বিসিজিএম, পিএসসি বিএন উপস্থিত ছিলেন। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গত ২০ মে ২০২০ হতে মোট ৬৫ দিন সমুদ্রে মৎস্য আরোহণের নিষেধাজ্ঞা তথা করোনা ভাইরাসের প্রভাবে উপক‚লীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক কর্মহীন ও দুঃস্থদের সাহায্যের এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।