হ্নীলায় করোনা সংকটে গরীবদের মধ্যে ঈদ উপহার তুলে দিলেন পশ্চিম সিকদার পাড়া তরুণ একতা সংসদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : একদিকে চলমান করোনা সংকট আর অপরদিকে মুসলিমদের সর্ববৃহৎ আনন্দ উৎসব ঈদুল ফিতর আসন্ন। এই ঈদে এলাকার গরীব-দরিদ্র অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে একটু হাসি ফোটানোর চেষ্টা চালিয়েছে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া তরুণ একতা সংসদ।

১৫মে বিকাল ৩টারদিকে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া তরুণ একতা সংসদের উদ্যোগে স্থানীয় অসহায়-দরিদ্র ৪০ পরিবারের হাতে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসাইন মঞ্জুর, সংগঠনের সভাপতি মোঃ ইছহাক, সাধারণ সম্পাদক সাদ্দামসহ শফিউল আলম, নুর হোসাইন, সাইফুল ইসলাম, মোং আরমানুল হক নাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন। এই ঈদ উপহার পেয়ে গরীব মানুষের মুখে হাসি ছিল দারুণ উপভোগ্য। আশাকরি সমাজের বিত্তশালীরাও অন্য অসহায়-গরীব মানুষের পাশে ঈদ উপহার নিয়ে এগিয়ে আসবেন।