সাদ্দাম হোসাইন : হ্নীলায় সমিলে ছিরাই করা কাঠ আনতে গিয়েই অপহৃত যুবককে পুলিশী অভিযানের পর কৌশলে ফেরত এসেছে অপহরণকারী চক্রের আস্তানা হতে। এরফলে স্বস্তি ফিরেছে উদ্বিগ্ন পরিবারে।
৭ জানুয়ারী (বৃহস্পতিবার) ভোরে পার্শ্ববর্তী পাহাড় হতে স্বশস্ত্র দূবৃর্ত্ত দল অপহৃত পশ্চিম লেদার মোহাম্মদ হোছন প্রকাশ লেইঙ্গা হোছনের পুত্র রবিউল আলম (২৫) কে টাকা আনার কথা বলে ফেরত পাঠায়। এরপূর্বে স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম উদ্ধার অভিযানে যায় এবং ইয়াবা কারবারী ও স্বশস্ত্র ডাকাত খালেকের পরিবারকে চাপ প্রয়োগ করে। পুলিশের চাপে নিরুপায় হয়ে টাকা আনার অজুহাতে এই যুবককে ফেরত দিতে বাধ্য হয়। এরফলে অপহৃতের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।
ফিরে আসা অপহৃত যুবক রবিউল বলেন,গতকাল বিকাল সাড়ে ৩টারদিকে খালেকের নেতৃত্বে ডাকাতেরা আমাকে ধরে নিয়ে যায় এবং ৫০লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পুলিশী অভিযানের খবর পেয়ে আমার স্ত্রী আমিনাকে রেখে আমাকে আজ সকালে টাকার জন্য পাঠায়। টাকা নিয়ে না যাওয়ায় পরে আমার স্ত্রীকে ফেরত দেয় তারা।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারী (বুধবার) বিকাল ৪টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদার মোহাম্মদ হোছন প্রকাশ লেইঙ্গা হোছনের পুত্র রবিউল আলম (২৫) এবং দক্ষিণ লেদার আবু জাফরের পুত্র আবছার উদ্দিন (২৬) একটি টমটম নিয়ে লেদা রোহিঙ্গা ক্যাম্প সমিল হতে ছিরাই করা কাঠ আনতে গিয়েই স্থানীয় মৃত আবুল হোছনের পুত্র ইয়াবা কারবারী ও ডাকাত আব্দুল খালেক গ্রুপের ১০/১২জন স্বশস্ত্র সদস্যরা জোরপূর্বক ধরে নিয়ে যায়। এসময় সাথে থাকা আবছার উদ্দিন (২৬) বাঁধা দিতে গিয়েই ছুরিকাঘাত হয়।
এই বিষয়ে অপহৃত স্বামীকে উদ্ধারের জন্য স্ত্রী আমিনা খাতুন থানায় অভিযোগ করলে পুলিশের বিশেষ টিম অভিযান চালায়। সকালের মধ্যে অপহৃতকে ছেড়ে না দিলে পুলিশ কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিলে অপহরণকারীরা নিরুপায় হয়ে রবিউলকে ফেরত দেয়। সে ফেরত আসায় উদ্বিগ্ন থাকা এলাকাবাসীর মুখে হাসি ফুটেছে। ###
