বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশি পর্যটকদের জন্য ফি কমিয়েছে ভুটানের রাজকীয় সরকারের পর্যটন বিভাগ। নতুন নীতি অনুযায়ী বাংলাদেশি পর্যটকদের ‘টেকসই উন্নয়ন ফি’ হিসেবে প্রতিবছর ১৫ ডলার দিতে হবে।

সোমবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাবিতে পরীক্ষা চলাকালীন শিক্ষককে বের করে দিলেন সভাপতিরাবিতে পরীক্ষা চলাকালীন শিক্ষককে বের করে দিলেন সভাপতি

এতে বলা হয়, বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটান এখন যে ফি নির্ধারণ করেছে সেটা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমতুল্য। নতুন নীতিমালার আওতায় বছরে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক প্রতিদিন ১৫ মার্কিন ডলার ফি দিয়ে ভুটান ভ্রমণ করতে পারবেন। ভিসা নীতি গত ২ জুন থেকে কার্যকর হয়েছে। তবে ১৫ হাজারের বেশি পর্যটক হলে ভুটান ভ্রমণের ক্ষেত্রে আগের ১০০ ডলার ফি দিতে হবে।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে রয়েছে বিশেষ সম্পর্ক। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে।