হ্নীলায় অগ্নিকান্ডে আশ্রয়ন প্রকল্পের ১০বসত-বাড়ি পুড়ে ছাঁই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় অগ্নিকান্ডের ঘটনায় সরকারী আশ্রয়ন প্রকল্পের অসহায়-গরীব জনসাধারণের ১০ বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫-২০ লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

সুত্র জানায়, ১৮ই ফেব্রæয়ারী ভোররাত ৩টারদিকে উপজেলার হ্নীলা আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে তা মুর্হুতে ছড়িয়ে পড়ে। এই ঘটনা টেকনাফ ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে আসার পূর্বে আজিজুল হক, ইব্রাহীম, ফরিদা বেগম, বুলবুলি, ছবুরা খাতুন, জাহাঙ্গীর, হামিদ, ছৈয়দ হোছন, বাদশার বসত-ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। কেউ বাড়ি-ঘরের আসবাবপত্র পর্যন্ত বের করতে পারেনি বলে জানায়। এতে আনুমানিক ১৫ হতে ২০ লক্ষ টাকার আসবাব পত্রের ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচে স্বপরিবারে অবস্থান করছেন।

গভীর রাতে অগ্নিকান্ডের উৎস সম্পর্কে কেউ না জানলেও স্থানীয় আজিজুল হকের দোকানের কয়েলের আগুন হতে এই অগ্নিকান্ডের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
সকালে এই অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার আবুল হোছন ও চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের খোঁজ-খবর নেন। এই ব্যাপারে হ্নীলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস প্রদান করেন।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ১৯৯৮সালের দিতে তৈরী করা এই আশ্রয়ন প্রকল্প এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তা মেরামত ও সংস্কারের জন্য সরকারের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি। ###