জাহাঙ্গীর আলম, টেকনাফ।
সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলার বেশ কিছু স্থান দিয়ে বার্মা হতে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বিজিবিকে ফাঁকি দিয়ে পাচারকারীরা দেশে নিয়ে আসছে পলিথিন, কারেন্ট জাল, সিগারেট একটি সুত্রে জানা যায়।পাচারকারীরা এসব চোরাই পন্যের ভিতর করে ইয়াবাও আনতে পারে বলে স্থানীয় অনেকের ধারণা।
হ্নীলা ইউনিয়নের, চেীধুরীপাড়া, জালিয়া পাড়া, মৌলভী বাজার, ওয়াবাব্রং এসব গ্রামের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পাচার কারীরা বিজিবির অবস্থান জেনে বিজিবিকে ফাঁকি দিয়ে চোরাচালান কাজ অব্যাহত রেখেছে।প্রতিদিন চোরাকারবারীরা লক্ষ লক্ষ টাকার লেনদেন করে যাচ্ছে।এসব পয়েন্টর দিয়ে কোন রকম ভাবে সীমান্ত পার করতে পারলে সহজেই পাশে তাকা বাড়ি ঘর দোকানে অবৈধ চোরাই মালামাল নিরাপদে রাখা যায়।এরপর তারা চোরাইপণ্য গুলি বিভিন্ন স্থানে বিক্রি করে দেই।এসব চোরাকারবারীদের সাথে রয়েছে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট তারা সময় সুযোগ বুঝে কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের দাবি,চোরাকারবারীরা প্রতিনিয়ত বার্মায় গিয়ে কারেন্ট জাল,সিগারারেট,পলিথিন নিয়ে আসতেছে এসব সুযোগে ইয়াবা ব্যবসায়ীরাও যুক্ত হয়ে ইয়াবাও পাচার করে আনার সুযোগ রয়েছে বলে তাদের ধারণা।
হ্নীলা ইউনিয়নের,চেীধুরীপাড়া, জালিয়া পাড়া, মৌলভী বাজার, ওয়াব্রাং উক্ত এলাকা গুলিতে বার্মায়াদের আনা গুনা দিন দিন বেড়ে চলেছে তাদেরকে কাজে লাগিয়ে চোরাকারবারীরা সুযোগ নিচ্ছে। পাচারকারীরা কোননা কোনভাবে সুযোগ বের করে মাদক ব্যবসা সহ তাদের অন্যন্যা ব্যবসা চালিয়ে যাচ্ছে।এসব পয়েন্ট দিয়ে নজরধারী বাড়ানো না গেলে দেশে চোরাকারবারীদের সংখ্যা বাড়তে থাকবে এবং ইয়াবা ব্যবসাও বন্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থাদের হিমশিম খেতে হলে বলে জানান।
