সাদ্দাম হোসাইন : হ্নীলার প্রবীণ মুরুব্বী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী মৌঃ ফরিদ আহমদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইন্তেকাল করেছেন। বিকালে জানাজা শেষে গোরস্থানে দাফন করা হয়েছে। এই গুণী ব্যক্তির মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
জানা যায়, গত ২০জুন সন্ধ্যারদিকে হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মরহুম ছিদ্দিক আহমদের ২য়পুত্র, হ্নীলা আল-জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মজলিশে সুরা ও আমেলা সদস্য, হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য,হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি, প্রবীণ মুরুব্বী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী মৌঃ ফরিদ আহমদ (৭৩) হৃদরোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসকের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএইচসিআর হাসপাতালে নেওয়ার জন্য রওয়ানা দেন। যেতে যেতে ২১জুন রাতের প্রথম প্রহরের দিকে চট্টগ্রামে প্রবেশের আগেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি, স্ত্রী, ৪মেয়ে, ১ছেলে, জামাতা, ভাই-বোন, ভাতিজা-ভাতিজী, আতœীয়-স্বজন, শুভাকাংখী ও গুণগ্রাহী রেখে গেছেন।
২১জুন বাদে আছর হ্নীলা আল-জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ময়দানে নামাজে জানাজা শেষে পূর্ব পানখালী জোড়া গোরস্থানে দাফন করা হয়েছে। এই প্রবীণ ব্যক্তির মৃত্যুতে হ্নীলা আল-জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মজলিশে সুরা পরিষদ, হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি, হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশন নির্বাহী পরিষদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান, হ্নীলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি, হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদ, পূর্ব সিকদার পাড়া স্টুডেন্টস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। ###
