হুমায়ূন রশিদ : হ্নীলা রঙ্গিখালী এলাকার বিধবা গুলবাহার জটিল টিউমার রোগে আক্রান্ত হয়েছে। টাকার অভাবে পরীক্ষা করতে না পেরে হাসপাতাল থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরে এসে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে। সে বাঁচার আকুতি জানিয়ে চিকিৎসা সহায়তা কামনা করেছেন।
১২ নভেম্বর বিকালে হ্নীলা রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার অসুস্থ গুলবাহার জানায়,স্বামী সিরাজ মিয়ার সাথে সংসার ভেঙ্গে যাওয়ায় ৭বছরের ছেলে সাকিল (৭) কে নিয়ে বিভিন্ন জনের বাসা-বাড়িতে কাজ করে দিন কাটিয়ে আসছে। পিতা জাফর আলম থাকলেও ২য় বিয়ে করে আলাদা বসবাস করছে। কোন ধরনের সহায়তা পাচ্ছেনা। পেট বাঁচানোর তাগিদে বিভিন্ন জনের বাড়িতে কাজ করে একমাত্র ছেলেকে মানুষ করার জন্য রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। হটাৎ করে গত সপ্তাহে সে পেটে ব্যথাসহ অসুস্থতাসহ অনুভব করে। নিরুপায় হয়ে এলাকার লোকজনের আর্থিক সহায়তায় গুলবাহার চিকিৎসার জন্য কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি হয়। ডাক্তারেরা প্রাথমিকভাবে তার পেটে জটিল টিউমার হয়েছে বলে জানায়। তা পরীক্ষা করে কি করা যায় তা নিরুপণের জন্য ১৬হাজার টাকা দাবী করে। সর্বশেষ ১০হাজার টাকায় পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রস্তাব দেওয়া হয়। কিন্তু টাকা-পয়সা না থাকায় পরীক্ষা না করেই বাড়িতে এসে যন্ত্রণায় ভূগছে।
এখন সে একমাত্র ছেলের ভবিষ্যতের আশায় বেঁচে থাকার আকুতি জানিয়ে জটিল টিউমার অপারেশন চিকিৎসা সহায়তার জন্য এলাকার সমাজসেবক, ব্যবসায়ী, দানবীরসহ গণ্যমান্য ব্যক্তিদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন। যারা এই মানবিক কাজে শরীক হতে চান অসুস্থ গুলবাহারের মুঠোফোন (০১৮৫৯৫৭১১৯০) যোগাযোগ করে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন। ####
