সেলিম সরদার হ্নীলা ইউনিয়ন (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ::
টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখায় যুবনেতা সেলিম সরদারকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় সুত্র জানায়, ২ জুলাই টেকনাফ যুবদলের কর্ণধার, ছাত্র ও যুব সমাজের সু-শিক্ষিত প্রিয় নেতা, উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক এডভোকেট মো: হাসান সিদ্দিকী এক বিবৃতির মাধ্যমে সেলিম সরদারের নেতৃত্বে সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে নিতে হ্নীলা দক্ষিণ যুবদলের নেতা-কর্মীদের নির্দেশনা দেন। দায়িত্বপ্রাপ্ত সেলিম সরদার ইতিপূর্বে হ্নীলা ইউনিয়ন দক্ষিণ যুবদলের সি: যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিগত কমিটির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দক্ষতার সহিত অর্পিত দায়িত্ব পালন করেছেন। এদিকে আহবায়ক ছৈয়দুল আমিন চৌধুরী বিদেশ গমন করায় সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা ফিরিয়ে আনতে সেলিম সরদারকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব প্রদান করায় স্থানীয় যুবদল নেতা-কর্মীদের মাঝে বাড়তি আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের আন্তরিক সহযোগীতা কামনা করেন। এদিকে সেলিম সরদারকে ভারপ্রাপ্ত আহবায়ক করায় জেলা বিএনপির সভাপতি,বার বার নির্বাচিত সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জাফর আলম, উপজেলা যুবদলের আহবায়ক-ছাত্র ও যুব সমাজের প্রিয় মুখ, সুশিক্ষিত প্রিয় নেতা এড: মো: হাসান ছিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীসহ সংশ্লিষ্টরা।#