নিজস্ব প্রতিবেদক : হ্নীলার প্রবীণ দলিল লিখক ও মুরুব্বী নজির আহমদ মুন্সী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। কাল বাদে জোহর হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হবে।
সুত্র জানায়, ৬মে বিকাল ৬টা ৫মিনিটে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় হ্নীলা পশ্চিম পানখালীর মৃত আবুল হোছনের ১মপুত্র নজির আহমদ মুন্সী (৭৪) করেছেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি– -রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী,৪ছেলে, ৪মেয়ে, জামাই, নাত-নাতনী,আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সিদ্ধান্তমতে আগামীকাল ৭মে বাদে জোহর হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হবে।
এই প্রবীণ মুরুব্বী ও প্রথতিযশা দলিল লিখকের মৃত্যুতে এলাকার বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।###
