মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলার এক দরিদ্র টমটম চালক দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত হয়ে আর্থিক অভাবে চিকিৎসা নিতে পারছেনা। সে বাঁচতে এবং পরিবারের ভরণ-পোষণে ভূমিকা রাখতে হৃদয়বানদের নিকট চিকিৎসা সহায়তা কামনা করেছেন।
জানা যায়, হ্নীলা দরগাহ পাড়ার মৃত ছৈয়দুল ইসলাম প্রকাশ কালু ফকিরের ৪র্থ পুত্র রবিউল আলম (২৬) টমটম চালিয়ে সংসারে স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণ করে আসছে। গত বছর খানেক আগে সে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে আলসার ধরা পড়ে। তা নিয়ে সংসারের ঘানি টানতে টানতে এখন শরীরের ভেতরে ক্ষত বা ঘাঁ সৃষ্টি হয়। স্থানীয় অনেক চিকিৎসকদের ধারণা তার শরীর ক্যান্সার আক্রান্ত হয়েছে। এতে সে ছেলে-সংসারের ভবিষ্যত নিয়ে চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
এখন সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সংসারের হাল ধরতে চান। চিকিৎসা সহায়তার জন্য অনেক টাকার দরকার হয়ে পড়েছে। তাই সে বাঁচার জন্য এলাকার জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতা, সমাজসেবক,দানবীর ও স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট সহায়তা কামনা করেছেন। সহায়তা দানে আগ্রহী ব্যক্তিরা তার বড় ভাইয়ের ব্যবহৃত মুঠোফোন (০১৮২৩-৯৬৫২২৫) এ যোগাযোগ করে সহায়তা পাঠাতে পারেন। ###
