বার্তা পরিবেশক : হ্নীলা ইউপি চেয়ারম্যান এবং উদীয়মান তরুণ রাজনীতিবিদ রাশেদ মাহমুদ আলীর জন্মদিন উপলক্ষ্যে জাদিমোরা নয়াপাড়া উদয়মান ছাত্র-যুব জাগরণ ঐক্য পরিষদের খতমে কুরআন, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে প্রীতিভোজের খাবার বিতরণ করা হয়েছে।
৬ এপ্রিল বাদে জোহর হ্নীলা জাদিমোরা নয়াপাড়া উদয়মান ছাত্র-যুব জাগরণ ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় হোসাইনয়া রহমানিয়া মাদ্রাসায় খতমে কুরআনের আয়োজন করা হয়। শেষে চেয়ারম্যানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন দোয়া করেন উক্ত জামে মসজিদের খতিব মৌলানা মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমরান খান, সাধারণ সম্পাদক নাইমুল মুরশেদ , সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, সদস্য মোঃসেলিম, শাহেদুল ইসলাম, আব্দুল্লাহ, মোহাম্মদ ছিদ্দিক বাপ্পি, মোঃরফিক, মোহাম্মদ করিম, নেওয়াজ শরিফ, মোহাম্মদ কায়সার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আবছার আহমেদ জয়, মুরব্বি জহির আহমদ, নজির আহমদ, সরওয়ার কামাল, মোহাম্মদ জলাল, হামিদ হোসাইন, মোহাম্মদ জামাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে মেসার্স নাফ ফার্মে রাশেদ মাহমুদ আলীর জন্মদিন উপলক্ষ্যে বন্ধু-বান্ধবসহ বিভিন্ন এলাকার ৮শ অসহায়-দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। ###
