হ্নীলার আনোয়ার পারভেজ ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

পিকলু দত্ত,টেকনাফ : হ্নীলায় এক সময়ে আলোচিত-সমালোচিত আনোয়ার পারভেজ ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে থানা হয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
র‌্যাব সুত্র জানায়, গত ১৫ ফেব্রæয়ারী রাত সাড়ে ৯টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বাজারের দক্ষিণ পার্শ্ব সংলগ্ন ব্রীজের আড়াইশ গজ দক্ষিণে প্রধান সড়কের পাশে অবস্থানে মাদকদ্রব্য বিক্রির সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হ্নীলা পূর্ব পানখালী (হোয়াকিয়া পাড়ার) মরহুম আব্দুস সালাম কোম্পানীর পুত্র মোঃ আনোয়ার পারভেজ (৪৮) কে ৯হাজার ৯শ ৪০পিস ইয়াবাসহ আটক করেন। এসময় নুর হোসেন নামে অপর এক মাদক কারবারী ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হলে পুলিশ তাকে আজ আদালতে প্রেরণ করেন। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী র‌্যাবের অভিযানের তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য মাদকসহ ধৃত আনোয়ার এক সময়ে হ্নীলা এলাকার আলোচিত-সমালোচিত মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ছিল। ###