মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক ফুটবল খেলা দেখতে গিয়েই পানিতে ডুবেই এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। পুলিশী অনুমতি স্বাপেক্ষে দাফনের প্রস্তুতি চলছে।
জানা যায়, ১৪ জুলাই বিকালের দিকে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের একটি দল ফুটবল খেলার জন্য আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পে যায়। খেলা শেষে সন্ধ্যারদিকে পার্শ্ববর্তী পুকুরে সবাই গোসল করে চলে আসলেও সাতাঁর না জানা লেদা ক্যাম্পের ডি-ব্লকের ৩০৬ নং রোমের বাসিন্দা আজিজুর রহমানের পুত্র রমজান আলী (১৬) নিখোঁজ হয়ে যায়।
পরে সহকর্মীরা তাকে উক্ত পুকুরে খুঁজতে গেলে বাদে মাগরিব তাকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় সে মৃত্যুবরণ করে বলে ক্যাম্প চেয়ারম্যান মোঃ আলম নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশকে অবহিত করে দাফনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
