বার্তা পরিবেশক : হ্নীলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি,সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা কমিটি ও সিপিপির সক্ষমতা বৃদ্ধি এবং দূর্যোগ ঝুঁকিতে থাকা সম্প্রদায়ের মধ্যে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে কমিউনিটি বেইস সিপিপি স্বেচ্ছাসেবকদের ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
১২সেপ্টেম্বর সকাল ৯টায় শুরু হয়ে বিকাল পর্যন্ত হ্নীলা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সুশীলনের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় কমিউনিটি বেইস সিপিপি স্বেচ্ছাসেবকদের ২দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক (ডিডি) সিপিপি,হাসানুল আমিন কক্সবাজার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্টিভিটি-৬ সুশীলনের প্রজেক্ট ম্যানেজার আজিজুর রহমান,সুশীলন প্রজেক্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, সিপিপির উপজেলা ও ইউনিয়ন টিম লিডার কায়সার উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুশীলন এর ট্রেনার সোহানা রহমান ও আমিন উদ্দিন। উক্ত প্রশিক্ষণে সার্বিক সহায়তায় ছিলেন সুশীলনের হ্নীলা ইউনিয়ন ফ্যাসিলিটেটর লুনা চাকমা, ফরিদা ইয়াসমিন, আনোয়ার শাহাদাত প্রমুখ।
মুলত এই প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি,সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা কমিটি ও সিপিপির সক্ষমতা বৃদ্ধি এবং দূর্যোগ ঝুঁকিতে থাকা সম্প্রদায়ের মধ্যে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা। আর উদ্দেশ্য হচ্ছে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে প্রত্যাশিত পদক্ষেপ এবং ঘুর্ণিঝড় প্রস্তুতিকে শক্তিশালী করার মাধ্যমে সরকারকে এবং স্থিতিস্থাপক খাদ্য ব্যবস্থার জন্য সক্ষম পরিবেশকে সমর্থন করা।
প্রধান অতিথি ডিডি হাসানুল আমিন বলেন,আমাদের এলাকাটি সাগর উপকূলীয় এবং রোহিঙ্গা অধ্যুষিত দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা। তাই আমাদের সবাইকে এই প্রশিক্ষণকে অনানুষ্ঠানিক শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আন্তরিকভাবে কাজ করে দূর্যোগ হতে জান এবং সম্পদ রক্ষায় এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন। ###
