টেকনাফে গাছে গাছে আমের মুকুলের সমারোহ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

ফরহাদ আমিন, টেকনাফ :
টেকনাফে গাছে গাছে আমের মুকুলের সমারোহ। যেদিকে চোখ যায় গাছে গাছে শুধু মুকুলের সমারোহ। বড় ধরনের কোনো প্রকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা আশা করছেন। এখনই টেকনাফ শতকরা ৫০ভাগ আমগাছে মুকুল এসেছে। ফাল্গুন মাস শুরুর সঙ্গে সঙ্গে টেকনাফে বিভিন্ন গ্রামে আম গাছে গাছে এখন মুকুলের মৌ মৌ গন্ধ। বৈশাখ মাসে আম পাকা শুরু হয় এবং আশ্বিন ও কাতির্ক মাসের শেষ পযর্ন্ত আম পাওয়া যায়।এরই মধ্যে আম বাগান বেচা-কেনা শুরু হয়েছে।

স্থানীয় কৃষক আব্দুস সালাম জানান, আমের ভালো ফলন এবং রং ঠিক রাখার জন্য এখন থেকে গাছের গোড়ায় পানি দিচ্ছেন, এবার গাছে যে ভাবে মুকুল এসেছে যদি আমাদের ভাগ্য ভাল হয় তাহলে ভালো ফলন হবে আশা করি।

এব্যাপারে টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃশহীদুল ইসলাম জানান, জলবায়ু গত কারনে আগাম আম চলে আসে এতে কৃষকগণ আগাম আম বিক্রি করে আর্থিকভাবে লাভেবান হচ্ছে। কৃষি দপ্তর অফিসের পক্ষ থেকে তাদেরকে আমচাষ কি ভাবে বৃদ্ধি করা যায় ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং পরিচর্যা বিষয়ে তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরো জানান আগামীতে পাহাড় গুলোতে আম বাগান করার পরিকল্পনা রয়েছে এবং প্রস্তাব ও দিয়েছি এতে একদিকে পাহাড় রক্ষা হবে আবার আমের চাহিদা পুরন হবে।