হ্নীলায় মাদ্রাসা হতে ফেরার পথে রক্তাক্ত মাকে দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে প্রবাসীর পুত্র অপহরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফ উপজেলার হ্নীলায় নুরানী একাডেমী হতে বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে মাথা ফেটে রক্তাক্ত মাকে হাসপাতালে দেখাতে নেওয়ার অজুহাতে কাতার প্রবাসীর ছেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়,৯মার্চ দুপুর সাড়ে ১২টারদিকে উপজেলার হ্নীলা পূর্ব পানখালীস্থ আবু হুরায়রা (রঃ) ইসলামিয়া নুরানী একাডেমীর প্রথম শ্রেণীর ছাত্র এবং কাতার প্রবাসী হাফেজ মোঃ আব্দুল্লাহর পুত্র সা’দ বিন আব্দুল্লাহ (৬) প্রতিদিনের মত বাড়ি ফেরার পথে মৌলভী আব্দুল গফুরের ভাড়া বাসার সামনে পৌঁছে। এসময় রাস্তায় বোরকার পরিহিত এক অজ্ঞাত মহিলা পায়চারী করছিল। উক্ত মহিলাটি সৌহাদকে তার মায়ের মাথা ফেটেছে বলে এবং তার সাথে মাকে হাসপাতালে যেতে বলে একটি সিএনজি গাড়িতে তুলে নিয়ে যায়। এদিকে দীর্ঘক্ষণ ছেলে বাড়িতে ফিরে না আসায় ছেলের মা ছেলেকে খুঁজতে থাকে। না পেয়ে সা’দ বিন আব্দুল্লাহর সহপাঠি আজিজুর রহমানের নিকট জানতে চাইলে সে বলে আপনি মাথা ফেটে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়ে এক মহিলা সা’দ বিন আব্দুল্লাহকে সিএনজিতে তুলে নিয়ে যায়। এ কথা শুনা মাত্র মা অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে লোকজন জড়ো হয়ে রাস্তার পাশের্^র এক দোকানের সিসিটিভির ফুটেজ চেক করলে বোরকা পরিহীত এক মহিলা আগে থেকে মোবাইলে কথা বলে বলে মৌলভী আব্দুল গফুর হুজুরের ভাড়া বাসার সামনের রাস্তায় পায়চারী করছিল। সাড়ে ১২টার দিকে মাদ্রাসা ছুটি হলে সা’দ বিন আব্দুল্লাহ অপরাপর শিক্ষার্থীদের সাথে বাড়ি ফিরছিল। উক্ত মহিলা সা’দ বিন আব্দুল্লাহর পথ গতিরোধ করে তার সাথে কথা বলে একটি সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

অপহৃতের মা নুর জাহান জানান, আমার ছেলে পূর্ব পানখালী আবু হুরায়রা (রঃ) ইসলামিয়া নুরানী মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের ন্যায় সকাল ৭টায় মাদ্রাসায় যায়। সাড়ে ১২টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে না আসায় আমি অনেক খোঁজার পর তার সহপাঠি আজিজুর রহমানের কাছ থেকে জানতে পারি যে, বোরকা পরা এক মহিলা আমার মাথা ফেটে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। আমাকে দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে রাস্তার পার্শ্বের এক দোকানের সিসিটিভির ফুটেজ দেখে তার কথার সাথে মিল পাওয়া যায়। তাই পূর্ব শত্রুতার জেরধরে আমার ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হচ্ছে। আমি ছেলেকে ফিরে পাওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হ্নীলা মৌলভী বাজারের রাহমত উল্লাহ, সাদিয়া, পূর্ব পানখালীর আব্দুর রহিম, শাহ আলম ও নুুরুল আলমকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আশাকরি আইন-শৃংখলা বাহিনী আমার ছেলেকে তাড়াতাড়ি উদ্ধার করে আমার কোলে ফিরিয়ে দেওয়ার আহবান জানাচ্ছি।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি জানান, বিষয়টি আমরা সোর্সের মাধ্যমে খবর পেয়ে থানার একটি পুলিশের টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ####