নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলি, হাকিম ডাকাতের সহযোগী বাইল্যা ডাকাত নিহত, আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হাকিম ডাকাতের সহযোগী বাইল্যা ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। এছাড়া আনচার ক্যাম্প লুটের আসামী নুরুল আলম ডাকাত গুলিবিদ্ধ হয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে টেকনাফের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ভোর রাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প এলাকায় গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালায়। এ সময় ক্যাম্পের ই ব্লকের সামনে বাইল্ল্যার মৃতদেহ পাওয়া যায়।

পুলিশের দাবি, নিহত বাইল্লা কুখ্যাত রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের সহযোগী। দুই ডাকাত দলের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। আটক দুই সহোদর হলেন- রাজ্জাক ও ছালাম। তারা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই ব্লকের মো: সালামের ছেলে। তারা পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজ্জাক ও ছালাম ডাকাতকে আটক করা হয়। এছাড়া সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায় আনসার ক্যাম্পে হামলা করে অস্ত্র লুটকারি নুরুল আলম ডাকাত।