হ্নীলায় দূর্গোৎসবে নিরাপত্তা রক্ষা ও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে যুবদল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার সাংগঠনিক ৬নং ওয়ার্ড এলাকায় দূর্গোৎসবের নিরাপত্তা রক্ষা ও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে স্থানীয় ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ।

১১অক্টোবর রাতে হ্নীলা কেন্দ্রীয় কালিমন্দিরে চলমান দূর্গোৎসবের জন্মাষ্টমীতে সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য সরকারীভাবে নিয়োজিত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী র‌্যাব, বিজিবি, পুলিশের একাধিক মোবাইল টীম ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এসব বাহিনীকে নিরাপত্তা রক্ষার সার্বিক সহায়তার পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা উত্তর শাখার আহবায়ক হারুন অর রশিদ প্রভাত ও সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদেরের নির্দেশনায় হ্নীলা পুরান বাজারস্থ কালিমন্দিরে পুঁজা চলাকালীন সময়ে পুঁজামন্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন হ্নীলা উত্তর শাখা যুবদলের সাংগঠনিক ৬নং ওয়ার্ডের সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ রাসেল, সদস্য সচিব জয়নাল আবেদীন টিপু, যুগ্মআহবায়ক সাইদ হোসেন, যুবনেতা শাহ মুক্তার, যুবনেতা সাদ্দাম হোসেন, যুবনেতা শফিউল আলম, যুবনেতা শাহনেওয়াজ, ইসমাইল, মোঃ আমিন, জসিম ও রহমত উল্লাহর নেতৃত্বে একটি সুশৃংখল স্বেচ্ছাসেবক দল।

হ্নীলা উত্তর শাখা যুবদলের সাংগঠনিক ৬নং ওয়ার্ডের সদস্য সচিব টিপু জানান,আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তাই কোন কুচক্রীমহল যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এই সম্প্রীতি নষ্ট করতে না পারে সে জন্য আমাদের এই উদ্যোগ। সাধারণ মানুষ যেভাবে সাম্প্রদায়িক সহানুভূতি নিয়ে এগিয়ে আসছে সেজন্য সবাইকে দলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। ###