বিশেষ প্রতিবেদক : হ্নীলায় পুকুরে গোসল করতে গিয়েই এক ব্যক্তির হামলায় হাঁড় ভেঙ্গে যাওয়া নুরানী মাদ্রাসা ছাত্র দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ব্যক্তির কঠোর শাস্তি দাবী করেছেন ভূক্তভোগী পরিবার।
জানা যায়, গত ২৬এপ্রিল সকাল ৮টায় উপজেলার হ্নীলা বড় লেচুয়াপ্রাং নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা আব্দুর রহিমের পুত্র এবং নুরানী মাদ্রাসা ছাত্র মোহাম্মদ হোছন (১২) ইন্তেকাল করেন। এই বিষয়ে থানায় মামলা থাকায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। পোস্টমর্টেম শেষে বিকালে মৃত বাড়িতে আনা হয়। বাদে এশা স্থানীয় কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। তবুও হামলাকারী এই অবুঝ শিশুর মৃতদেহ পর্যন্ত দেখতে না আসায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য,২০২২ সালের ১৫অক্টোবর দুপুর সাড়ে ১২টারদিকে স্থানীয় মসজিদের কয়েকজন ছেলে-বন্ধুদের সাথে পুকুরে গোসলরত অবস্থায় স্থানীয় মৃত আমির হোসেনের পুত্র মোখলেসুর রহমান (৫৫) কাঠের বাটাম দিয়ে হাঁটুর উপরে আঘাত করলে হাঁড় ভেঙ্গে যায়। গুরুতর আহত নুরানী মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে স্থানীয় রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার চিকিৎসা দেওয়া হয়। সেখানে কয়েক দিন চিকিৎসা দেওয়ার পর আরো উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হাঁড় ভাঙ্গা ইনফেকশন হয়ে ক্যান্সারে রূপান্তর হয়। এত বড় অসুখের চিকিৎসা খরচ না থাকায় আহত মাদ্রাসা ছাত্রের পিতা চিকিৎসা সহায়তা দাবী করে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ দায়ের করলেও বিবাদী কোন ধরনের কর্ণপাত করেনি। এদিকে আহত মাদ্রাসা ছাত্রের অবস্থায় ঝুঁকিপূর্ণ হওয়ায় মা বাদী হয়ে উপরোক্ত বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করে। বিবাদী আদালতে গিয়ে জামিনে আসলেও আহত শিশুকে একবার দেখতে যায়নি। ঈদের সময় হাসপাতাল থেকে ছেলেকে বাড়িতে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পূর্বেই সে মৃত্যুবরণ করেন। এই নুরানী মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে মা-বাবা,ভাই-বোন,আতœীয়-স্বজন. মাদ্রাসার শিক্ষক,সহকর্মীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে শোকাহত মা-বাবা নুরানী মাদ্রাসা পড়–য়া তাদের ছেলেকে মেরে হাঁড় ভাঙ্গার পর দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে নির্মম মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতকের কঠোর শাস্তি দাবী করেছেন আদালতের নিকট। #####
