হেলাল উদ্দিন : টেকনাফের ২নং হ্নীলা ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩হাজার ৭শ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

১৮এপ্রিল সকাল ১০টায় হ্নীলা ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের বিশেষ ভিজিএফ চাল উদ্বোধন করেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আমার বাড়ী আমার খামার প্রকল্পের সমন্বয়ক ও টেক অফিসার আব্দুল করিম, হ্নীলা ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ, ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছন, ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা, সংরক্ষিত মহিলা মেম্বার রাহমা বেগম, নাসরিন পারভীন, মর্জিনা আক্তার, ইউপি সচিব মোঃ জাফর আলম ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান দেশের অসহায়-দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের জনকল্যানমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের চিত্র তুলে ধরেন। দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে জন্য আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ৩হাজার ৭শ পরিবারের মধ্যে উপহারের ভিজিডি চাল বিতরণ করা হয়। ###
