ছৈয়দ করিম রণী : টেকনাফের হ্নীলায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় কলেজ পড়–য়া সহোদরকে অপহরণ করে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের জেরধরে স্থানীয় গ্রামবাসী এবং রোহিঙ্গাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হলে স্থানীয় জনতা ক্ষুদ্ধ হয়ে প্রধান সড়ক অবরোধ করে প্রায় ৪ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ রাখে।
জানা যায়, ২১আগষ্ঠ ভোররাতে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের কুখ্যাত পাহাড়ি ডাকাত ও দূধর্ষ সন্ত্রাসী শফির নেতৃত্বে একদল স্বশস্ত্র দূবৃর্ত্ত দল ক্যাম্প সংলগ্ন এলাকার দুদু মিয়ার বাড়িতে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের পর তাঁরই কক্সবাজার সরকারী কলেজ পড়ুয়া পুত্র মোঃ তারেক (২২) এবং মোঃ রাসেল (২০) কে অপহরণ করে নিয়ে নির্যাতন চালায়। ভোরের দিকে আবারো এসে একই বাড়ির পাশে আরেক রোহিঙ্গা নাগরিককে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার জেরধরে স্থানীয় জনসাধারণ ক্ষুদ্ধ হয়ে প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে কলেজ পড়ুয়া সহোদর ফিরে এলে স্থানীয় জনসাধারণের মনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তা নিয়ে স্থানীয় গ্রামবাসী এবং রোহিঙ্গা জনসাধারণের মধ্যে কথা কাটাকাটির জেরধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার সুত্রপাত হলে রোহিঙ্গা ক্যাম্প হতে স্বশস্ত্র লোকজন এসে গ্রামবাসীদের লক্ষ্য করে অর্ধশত রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর বিশেষ টহল দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এরপর বিশেষ মহলের প্রচেষ্টায় ক্ষুদ্ধ জনসাধারণ টেকনাফ-কক্সবাজার সড়কের মোচনী পয়েন্টের ব্যারিকেড ব্যারিকেড তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হলেও স্থানীয় জনসাধারণের নিরাপত্তা জোরদার, রোহিঙ্গা সন্ত্রাসীদের অপতৎপরতারোধ, ক্যাম্পের বাহিরে এসে রোহিঙ্গাদের যানবাহন চলাচল বন্ধসহ বেশ কয়েকটি দাবী তুলে ধরেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান,আমার গ্রামবাসী কলেজ পড়ুয়া সহোদরকে অপহরণ করে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের ঘটনায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে। বিষয়টি প্রশাসনকে অবগত করার পর উত্তপ্ত পরিস্থিতি শান্ত করা হয়। রোহিঙ্গা সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধার করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানিয়েছি।
এদিকে রোহিঙ্গা সন্ত্রাসীদের চোরাগুপ্তা হামলা ও অপহরণ আতংকে স্থানীয় সাধারণ মানুষসহ চাকরীজীবিরা চরম আতংকে রয়েছে বলে জানা গেছে। ##
