হোয়াইক্যং সীমান্তে মাদক কারবারীদের ফেলে যাওয়া ২লাখ ইয়াবার চালান উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মাদক চোরাকারবারীদের ফেলে যাওয়া ২লাখ পিস ইয়াবার চালান উদ্ধার করেছে।

সুত্র জানায়, ২৬ নভেম্বর (শুক্রবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে হোয়াইক্যং জনৈক আলমগীরের প্রজেক্ট সংলগ্ন এগরোকোনী এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফনদী পার হয়ে ৩জন ব্যক্তি ২টি প্লাস্টিকের বস্তা নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে আসতে দেখে বিজিবি জওয়ানেরা তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হতে থাকে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ২টি ফেলে নাফনদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমার সীমান্তে চলে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশী চালিয়ে বস্তা ২টি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৬ কোটি টাকা মূল্যমানের ২লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###