টেকনাফে প্রবীণ বিএনপি নেতা সৈয়দ মেম্বারের জানাযা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সাবরাং ঝিনা পাড়া এলাকার ছৈয়দ আহম্মদ মেম্বারের জানাযা শনিবার বাদ আসর নয়াপাড়া ফারুকীয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়েছে। এতে সাবেক সাংসদ কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা মো.শফিক মিয়া, জেলা বিএনপি নেতা এড. সলিমুল মোস্তফা, উপজেলা বিএনপি সম্পাদক মো. আব্দুল্লাহ, সুলতান আহমদ বিএ, পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, টেকনাফ জামেয়া ইসলামীয়ার খতিব মাও. কিফায়েতুল্লাহ শফিক, মাও. মাহবুবুর রহমান সহ বিএনপি দলীয় লোকজন ছাড়াও সর্বস্থরের জনসাধারন জানাযায় অংশগ্রহন করেন।

উল্লেখ্য প্রবীণ এই নেতা শনিবার ভোর সাড়ে ৬টায় ৯২ বছর বয়সে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন।