টেকনাফ প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিকেলে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের সভাপতি ফরিদুল জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ শাহজালালের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল কবির।
বিশেষ অতিথি ছিলেন দপ্তর সম্পাদক আব্দুল মাতিন ডালিম, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, সহ সম্পাদক সৈয়দ হোসাইন।
এত অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবু সিদ্দিক আতিক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা মানিক, আওয়ামীলীগে নেতা আব্দুল্লাহ আল আমিন।
এ সময় উপস্থিত ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শেখ শাহ আলম, যুগ্ন সাধরণ সম্পাদক শাহ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোহিদুল ইসলাম, মো: ইসমাইল, মো: হারুনর রশিদ, যুবলীগ নেতা মোশাররফ হোসেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি / সাধারণ সম্পাদক ও তৃণমূলের নেতৃবৃন্দ।
সভায় একটি ওয়ার্ডের কমিটি ব্যতীত সকল ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়। পাশাপাশি শিগগিরই ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
