জাহাঙ্গীর আলম, টেকনাফ::
টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচী পালন করে। সুত্র জানায়, ১ এপ্রিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টানের সমাপনী দিনে হোয়াইক্যং মডেল ইউনিয়নের সদস্যদের গার্ড অব অনারের মাধ্যমে পুষ্পাঞ্জলী প্রদান-উত্তরীয় পরিধানের মাধ্যমে সংবর্ধনা প্রদান, কুচকাওয়াজ পরিদর্শন, স্কাউট সদস্যদের শপথ, স্টুডেন্ট কেবিনেটে নব নির্বাচিত সদস্যদের শপথ, অতিথিদের সালাম প্রদর্শন, বাংলাদেশের অভ্যুদয়ের প্রতিকী চিত্রের ডিস-প্লে প্রদর্শন, নৃ-তাত্ত্বিক জনগোষ্টীর কৃষ্টি-সংস্কৃতি প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্টান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোছাইন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম.ইউনুছ বাঙ্গালী। স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছার, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ-উদ-দৌলাহ, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নাইক্ষ্যংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম। অধ্যক্ষ আলহাজ¦ মোস্তফা কামাল চৌধুরী মুসার সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষিকা শামীম আরা বেগম। তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
