প্রেসবিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হোয়াইক্যং ইউনিয়ন উত্তরশাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সাইফুল ইসলাম সভাপতি, আনোয়ার হোসাইন পাশা সাধারণ সম্পাদক ও মাঈনুল ইসলাম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট শক্তিশালী কমিটি অনুমোদন দেওয়া হয়। ৪ মার্চ বিকেলে উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল হুদা সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
