মেরিন ড্রাইভ হতে ১লাখ ৩৮হাজার ৪শ পিস ইয়াবা বোঝাই সিএনজিসহ ৩জন রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার জেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোড হয়ে কক্সবাজার এর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৫ জানুয়ারি ২০২২ ইং তারিখ ২২২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজিকে তল্লাশী করে আসামী ১। মোঃ কামাল হোসেন (৪৩), পিতা- মৃত আবুল কাশেম, সাং- বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ ইসমাইল (২৯), পিতা- মৃত মমতাজ মিয়া, সাং- বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার এবং ৩। মোঃ সাকের (৩১), পিতা- মৃত কবির আহম্মেদ, সাং- বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার সর্ব (রোহিঙ্গা) দের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ ও সিএনজি তল্লাশী করে ১,৩৮,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত সিএনজিটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ কোটি ১৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।