শাহীন শাহ, টেকনাফ :
বাংলাদেশ আওয়ামীলীগ টেকনাফ উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবি বার (৮ এপ্রিল) বিকেলে হোয়াইক্যং কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আহ্বায়ক হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর। যুগ্ন আহ্বায়ক মাষ্টার ফরিদুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোর্শেদ সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নবী হোসাইন, সদস্য গোলাম আকবর মেম্বার, আজিজুল হক, আব্দু রহিম লালু, কামাল উদ্দিন বাচু, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক এনামুল হক, আব্দুল গাফ্ফার প্রমূখ। সভায় হোয়াইক্যং ইউনিয়নের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, সকল ওয়ার্ডের সভাপতি, যুবলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক।
সভায় বক্তারা বলেন, রাজপথে তথা ও আওয়ামীলীরেগ সুখে, দুঃখে ত্যাগী নেতাকর্মীরা থাকবে। বসন্তের কোকিলদের খুঁজে পাওয়া যাবেনা। রাজ পথে থাকতে উপস্থিত সকলেই হাত তুলে প্রতিজ্ঞাবদ্ধ হন।
আওয়ামীলীগের নেতাকর্মীদের অন্যায়ভাবে কোন ব্যক্তি বা প্রশাসন হেনস্তা বা লাঞ্ছিত করা হলে সেখানে আলী বশরের নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। পাশাপাশি আগামী বারেও বিশ্বনেত্রী আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নিরলসভাবে এলকায় কাজ করতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি এমপি আবদুর রহমান বদি একজন সংসদ সদস্য হয়ে যেনতেন ভাষা ব্যবহার করে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের রাজপথ উত্তপ্ত করে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে অনাকাঙ্খিত কোন ঘটনার জন্য তাকে দায়ী থাকতে হবে।
এর আগে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার অভুতপূর্ব উন্নয়নে হেলাল উদ্দিন হেলাল আওয়ামীলীগে যোগদান করেন।
