জাহাঙ্গীর আলম, টেকনাফ।
টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু উহ্লা অং শ্রেষ্ঠ শিক্ষক ও ১০-ম শ্রেণীর ছাত্রী রেশমা আক্তার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসা ও কক্সবাজার জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে উক্ত শ্রেষ্ঠদেরকে ফুলের শুভেচ্ছ ও অভিনন্দন জানান।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক নির্ধারিত বিভিন্ন সৃজনশীল বিষয়ের উপর প্রাপ্ত পয়েন্টের মাধ্যমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে বলে টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় ।
হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু উহ্লা অং দীর্ঘদিন যাবত দক্ষক ভাবে বিভিন্ন বিষয়ের উপর কাজ করে আসছে।এবং ১০-ম শ্রেণীর ছাত্রী রেশমা আক্তার জীবনের শুরু থেকে পড়ালেখায় ভালো ফলাফল করে অবদান রেখেছে।তারিয়ে ফল হিসেবে আজ এই অর্জন । সিনিয়র শিক্ষক বাবু উহ্লা অং পেশাগত জীবনে কম্পিউটার সহ বিভিন্ন প্রশিক্ষন সম্পন্ন করেছেন । তিনি অত্যন্ত ভদ্র, নম্র,বিনয়ী এবং উত্তম চরিত্রের অধিকারী একজন শিক্ষক।একজন আদর্শ শিক্ষকের গুনাবলী তারঁ মধ্যে বিদ্যমান।
