জাহাঙ্গীর আলম, টেকনাফ।
মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করেছে টেকনাফের হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে । ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন। সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দরা খালি পায়ে র্যালি করেন পরে সকাল ৯.৩০ মিনিটে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মূসার নেতৃত্বে শিক্ষকগণ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এরপর শিক্ষার্থীরাও একে একে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় ব্যক্তিবর্গ ।
