টেকনাফে নতুন সহকারী কমিশনার (ভূমি) তুষার আহম্মদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago
টেকনাফ ভূমি অফিস

আবুল কালাম আজাদ, টেকনাফ |
টেকনাফ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) তুষার আহম্মদ। তিনি সহকারী কমিশনার ভূমি মোমেনা আক্তারের স্থলাভিসিক্ত হলেন। সহকারী কমিশনার মোমেনা আক্তার (ভূমি) বিগত প্রায় মাস খানেক আগে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে টেকনাফ উপজেলা ভূমি অফিসে যোগদান করেছিলেন।
তিনি পূর্ব কর্মস্থলে চলে যাওয়ায় পদ শূণ্য হয়ে পড়লে তুষার আহম্মদ নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২৬ অক্টোবর মঙ্গলবার টেকনাফ উপজেলা ভূমি অফিসে যোগদান করেন।
তবে তিনি যোগদান করলেও এখনো দায়িত্বভার গ্রহন করেননি।