শাহীন শাহ, টেকনাফ :
বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়নের মুলতবি বর্ধিত সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৪ নভেম্বর বিকেল ৩ টায় হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসায় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নরুল বশর, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মঈনুল হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মাষ্টার জাকারিয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নবী হোসাইন। হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মাষ্টার ফরিদুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সদস্য গোলাম আকবর মেম্বার, আব্দু রহিম লালু, আজিজুল হক, কামাল উদ্দিন বাচু, ইউনিয়ন যুগ্ন আহ্বায়ক বশির আহমদ চৌধুরী, আব্দুল গাফ্ফার, সদস্য ফরিদুল আলম জুয়েল, ১ নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন সিকদার, ২ নং ওয়ার্ড সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, ৫ নং ওয়ার্ড সভাপতি মাষ্টার আবুল হোসেন, ৮ নং সাধারণ সম্পাদক আহমদ হোসেন প্রমূখ।
বঙ্গবন্ধু তনয়া জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় তৃণমূল পর্যায়ে কাজ করছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ। আগামীতেও টেকনাফ উপজেলার মাটিকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে ধরে রাখতে এরই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সভায় সর্ব সম্মতিক্রমে ৫, ৭, ও ৯ নং ওয়ার্ড কমিটি রিফ্রেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি অন্যান্য কমিটি মেয়দোত্তীর্ণ না হওয়ায় বলবৎ রাখার সিদ্ধান্তও গৃহিত হয়।
উপস্থিত ছিলেন, ১ নং এর মোঃ তাহের ২ নং মোঃ আবু তাহের ৩ নং শাহ আলম, নুরুল ইসলাম লালু, ৪ নং আলম শাহ, ৫ নং নুরুল আমিন, ৬ নং হ্যাডম্যান শামসুল আলম, ৮ নং মমতাজ বেগম, ৯ নং নুর আহমদ ডিলার প্রমূখ।
